পূর্বের রেজিস্ট্রিকৃত দলিরের ভুল সংশোধন পদ্ধতি ও সমাধান ::
পূর্বের রেজিস্ট্রিকৃত দলিরের ভুল সংশোধন পদ্ধতি ও সমাধান ::
স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিগণ জীবনের নানাবিধ প্রয়োজনে সম্পত্তি হস্তান্তর, ক্রয়-বিক্রয়, বিভিন্ন ধরনের চুক্তিপত্র ও বন্ধকী দলিল সহ নানাবিধ দলিল সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে সম্পাদন ও রেজিস্ট্রি করে থাকেন।
এই ধরনের ভ্রম-সংশোধন দলিল বা ঘোষণাপত্র দলিল মালিকানার মূল দলিল হিসেবে গণ্য হবে না বরং পূর্বের দলিলের অংশ বলিয়া গণ্য হবে।
সাব-রেজিস্ট্রারের মাধ্যমে দলিল সংশোধন
সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে দলিল রেজিস্ট্রির পর তাতে দাগ নম্বর, খতিয়ান নম্বর, মৌজার নাম, সীমানা চৌহদ্দিতে বা নামের ছোট-খাটো কোন ভুল ধরা পড়লে এবং যে ভুল সংশোধন করলে দলিলের মূল কাঠামো, প্রয়োজনীয় শর্তাদি বা স্বত্বের কোন পরিবর্তন ঘটবে না সেরূপ ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার বরাবরে আবেদন করা যাবে।
সাব-রেজিস্ট্রার এই ধরনের ছোট-খাটো ভুল ভ্রম-সংশোধন বা ঘোষণাপত্র দলিল এর মাধ্যমে সংশোধন করতে পারেন।

কোন মন্তব্য নেই