আর এস খতিয়ান( R.S.Khatian ),আর এস জরিপ::
R.S.Khatian / #আর_এস_খতিয়ান সম্পর্কে কিছু ধারণাঃ
আর এস খতিয়ান/ পর্চা চেনার সহজ উপায়ঃঃ
১। এই পর্চা প্রিন্টেড এবং প্রত্যেক অংশীদারের হিস্যা অংশ আলাদা আলাদা করে নির্ধারণ করে দেয়া হয়েছে।
২। এতে অঙ্কের কলাম ও রাজস্ব কলাম পাশাপাশি অবস্থান করে।
৩। ১৯৮২ সালের পর এই পর্চায় থানা কথাটির পাশাপাশি উপজেলা কথাটি লেখা রয়েছে।
৪। এই পর্চা আড়াআড়ি বা খাড়াখাড়ি উভয় প্রকারের পাওয়া যায়।
৫। এতে আড়াআড়ি পর্চাটি এক পৃষ্ঠা সম্বলিত এবং আড়াআড়ি পর্চাটি উভয় পৃষ্ঠা সম্বলিত।
৬। আরএস খতিয়ান উপরে-নীচে লম্বা।
৭। আরএস খতিয়ানের ১ম পৃষ্ঠার নিচে বাম দিকে ১০৫/১০৬/১০৮/১০৯ ধারামতে খতিয়ান নং-এ কথাগুলো লেখা থাকে।
৮। প্রথম পৃষ্ঠার উপরে জেলা, মৌজা এবং খতিয়ান নং লেখা থাকে। তবে এই খতিয়ান নং-এ কেবল একটা নাম্বারই লেখা থাকে।
৯। আরএস খতিয়ানের ২য় পৃষ্ঠার দাগ নং কলামের উপর সীমানায় দখলদার নামে একটি কলম আছে। যা অন্য কোনো খতিয়ানে থাকে না। অনেক সময় দেখ যায়, আরএস খতিয়ানের ফরমে পিএস খতিয়ান লেখা হয়েছে। সেক্ষেত্রে উত্তর সীমানার দখলকার এর ঘরটি খালি থকে না। কিম্বা এ কলমটি কেটে দেয়া থাকে।
Contact Us:
Mobile No:01832060108
My Facebook page link: https://shorten.world/HHqdU



কোন মন্তব্য নেই