জমির রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের সহজ পদ্ধতি:::
জমির রেকর্ড বা খতিয়ানের ভুল সংশোধনের সহজ পদ্ধতি:::
জমির মূল মালিক এবং দখলদার হওয়া সত্ত্বেও যদি খতিয়ানে আপানার মালিকীয় এবং দখলীয় জমির মালিকানা অন্যের নামে লিপিবদ্ধ হয় অথবা খতিয়ানে করণিক ভুল থাকে তখন আপনি কী করবেন?
সহকারী কমিশনার (ভুমি) কর্তৃক বিবেচনাযোগ্য করণিক ভুলের মধ্যে নামের ভুল, অংশ বসানোর হিসেবে ভুল, দাগসুচিতে ভুল, ম্যাপের সংঙ্গে রেকর্ডের ভুল, জরিপকালে বাবার মৃত্যুর কারণে সন্তানদের নামে সম্পত্তি রেকর্ড হবার কথা থাকলেও জরিপকারকদের ভুল বা অজ্ঞাত কারণে তা মূল প্রজা বা বাবার নামে রেকর্ড হওয়া ইত্যাদি উল্লেখযোগ্য।
এসব ক্ষেত্রে ইউনিয়ন ভূমি অফিসে থেকে প্রতিবেদন পাঠানোর পর যার নামে খতিয়ানে ভুল নাম এসেছে বা সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ প্রদান করা হয়। তারপর একটি নির্ধারিত তারিখে উভয়পক্ষের শুনানি গ্রহণ ও দাখিলীয় কাগজপত্রাদি বিবেচনায় কোনো আপত্তি না থাকলে খতিয়ানের করণিক ভুল সংশোধনের আদেশ দেওয়া হয়। সংশোধিত আদেশ অনুসারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সংশোধিত খতিয়ান প্রস্তুত করে পেশ করেন এবং কানুনগো প্রয়োজনীয় রেকর্ড সংশোধন করেন।
অর্থাৎ আপনার খতিয়ানে যে কোনো ধরনের ভুল হোক না কেন ভুলের ধরণ অনুসারে উপরিউক্ত তিনভাবেই তা সংশোধন সম্ভব।


কোন মন্তব্য নেই