জমি কেনার আগে সতর্ক থাকবেন যেসব বিষয়ে:::
জমি কেনার আগে সতর্ক থাকবেন যেসব বিষয়ে:::
বাংলাদেশে প্রায়ই জমি কেনা-বেচার ক্ষেত্রে নানা ধরনের জালিয়াতির ঘটনা শোনা যায়। যার ফলে ভোগান্তির পাশাপাশি সর্বস্ব হারান অনেকেই।
তাড়াহুড়ো না করে জমি কেনার আগে কিছু বিষয় যাচাই করে নিলে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে-
সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করতে তিনটি অফিসে যেতে হবে। তহসিল বা ভূমি অফিস, এসি (ল্যান্ড) বা সহকারী ভূমি অফিস এবং সাব-রেজিস্ট্রার অফিস।
কাগজপত্রের তথ্য পাওয়ার পর জমি কিনতে সরেজমিনে গিয়ে দেখতে হবে।এতে করে জমিটি কেমন, সেখানে কোনো ডোবা বা পুকুর আছে কিনা, রাস্তার অবস্থান কী, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা তৈরি হবে। এছাড়া সেই জমি সরকার অধিগ্রহণ করেছে কি-না, বা জায়গা যেমন কাগজে উল্লেখ রয়েছে তার থেকে কম-বেশি আছে কিনা সেসব বিষয়ে ধারণা পাওয়া সম্ভব।
এতকিছু নিশ্চিত করে নেওয়ার একটা বড় উদ্দেশ্য জমি নিষ্কটক নিশ্চিত করা। কারণ মামলা মোকদ্দমায় বা মালিকানা সংক্রান্ত বিরোধ পরবর্তীতে ক্রেতার জন্য বাড়তি ঝামেলা সৃষ্টি করতে পারে।

কোন মন্তব্য নেই